আমাদের প্যানেল ব্যবহার করার পূর্বে নিচের বিস্তারিত নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ুন। সাইটে অ্যাকাউন্ট খোলা এবং অর্ডার করার অর্থ হলো আপনি এই সম্পূর্ণ রুলসগুলোর সাথে একমত পোষণ করছেন।
১. সাধারণ শর্তাবলী
VIREXA SMM প্যানেলটি ব্যবহার করে আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর (যেমন- Instagram, Facebook, YouTube, TikTok) নিজেদের নিয়মকানুন মেনে চলতে বাধ্য থাকবেন।
আমাদের সিস্টেমের মূল্য বা সার্ভিসের ডেসক্রিপশন যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন হতে পারে। অর্ডার করার আগে ডেসক্রিপশন পড়ে নেওয়া ইউজারের দায়িত্ব।
অবৈধ বা অ্যাডাল্ট (18+) কনটেন্টে কোনো সার্ভিস প্রদান করা হয় না। এমন লিংকে অর্ডার দিলে তা ক্যানসেল করা হবে।
২. অর্ডার প্লেস করার নিয়ম
যেকোনো সার্ভিস অর্ডার করার পূর্বে অ্যাকাউন্ট বা পেজ অবশ্যই Public থাকতে হবে। Private অ্যাকাউন্টে অর্ডার দিলে তা সম্পন্ন হবে না এবং কোনো রিফান্ড দেওয়া হবে না।
একই লিংকের জন্য একসাথে বা পরপর একাধিক অর্ডার করা যাবে না। প্রথম অর্ডারটি Complete হওয়ার পর নতুন অর্ডার করতে হবে। অন্যথায় সিস্টেম ওভারল্যাপ করে লস হলে আমরা দায়ী থাকবো না।
ভুল লিংক, ভুল ফরম্যাট বা শর্ট লিংক দিলে সিস্টেম তা প্রসেস করতে পারবে না। এক্ষেত্রে অর্ডার Cancel হতে ২৪-৭২ ঘণ্টা সময় লাগতে পারে।
Start কাউন্ট শূন্য (0) বা ভুল দেখালে চিন্তার কিছু নেই, সিস্টেম আপনার লিংকের বর্তমান স্ট্যাটাস অনুযায়ী কাজ শুরু করবে।
৩. রিফিল এবং গ্যারান্টি পলিসি
শুধুমাত্র Refill / Guaranteed / AR (Auto Refill) লেখা সার্ভিসগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রপ হলে বিনামূল্যে রিফিল দেওয়া হবে।
রিফিল বাটনে ক্লিক করার পর কাজ শুরু হতে ২৪-৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। সার্ভারের লোড অনুযায়ী এটি নির্ভর করে।
No Refill সার্ভিসের ক্ষেত্রে কাজ সম্পূর্ণ হওয়ার পর বা চলাকালীন সময়ে ফলোয়ার ড্রপ হলে অ্যাডমিন বা সিস্টেম কোনোভাবেই দায়ী থাকবে না।
অর্ডার চলাকালীন সময়ে যদি আপনি অ্যাকাউন্টের Username (ইউজারনেম) পরিবর্তন করেন অথবা অ্যাকাউন্ট প্রাইভেট করেন, তাহলে গ্যারান্টি বা রিফিল সাথে সাথে বাতিল হয়ে যাবে।
৪. রিফান্ড ও ক্যান্সেলেশন পলিসি
একটি অর্ডার একবার Processing বা In Progress এ চলে গেলে, তা আর ম্যানুয়ালি ক্যানসেল বা বাতিল করা সম্ভব নয়।
সার্ভার ইস্যুর কারণে কোনো অর্ডার যদি Canceled বা Partial হয়, তবে কাটা যাওয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্যানেল ব্যালেন্সে ফেরত আসবে।
প্যানেলে অ্যাড করা ফান্ড সরাসরি বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশআউট বা রিফান্ড দেওয়া হয় না। ফান্ডটি শুধুমাত্র প্যানেলের সার্ভিস কিনতে ব্যবহার করা যাবে।
৫. পেমেন্ট ও অ্যাকাউন্ট সতর্কতা
আমাদের সিস্টেমে শুধুমাত্র bKash (বিকাশ) এবং Nagad (নগদ) এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করা হয়। অন্যান্য মাধ্যমে পেমেন্ট করলে অ্যাডমিন দায়ী থাকবে না।
ফেক পেমেন্ট, জাল ট্রানজেকশন আইডি (Transaction ID), বা ডিসপুট/চার্জব্যাক খোলার চেষ্টা করলে আপনার অ্যাকাউন্ট কোনো নোটিশ ছাড়াই স্থায়ীভাবে ব্যান (Ban) করা হবে এবং আইপি (IP Address) ব্লক করা হবে।
সাপোর্ট টিকিটে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে স্প্যামিং বা অ্যাডমিনকে গালাগাল করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করা হবে এবং ফান্ড বাজেয়াপ্ত করা হবে।
৬. প্রাইভেসি পলিসি
আমরা আপনার তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আপনার অর্ডার ডেটা, পেমেন্ট ইনফরমেশন সম্পূর্ণ এনক্রিপ্টেড (256-Bit SSL) অবস্থায় সার্ভারে সেভ থাকে।
সার্ভিস নেওয়ার জন্য আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড (Password) প্রয়োজন নেই। আমরা কখনোই আপনার পাসওয়ার্ড চাইবো না।
আপনার ইমেইল বা ডাটা কোনো থার্ড পার্টি বা বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি বা শেয়ার করা হয় না।
কোনো সাহায্য প্রয়োজন?
রুলস বুঝতে বা কোনো অর্ডারে সমস্যা হলে আমাদের सपोर्ट টিমের সাথে যোগাযোগ করুন। আমরা ২৪/৭ আপনাকে সাহায্য করতে প্রস্তুত।